1. [email protected] : shahidul :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১০ পিস ইয়া’বাসহ আ’টক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম বিওপির সুবেদার মো. ওমর ফারুক খানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩৬০-এর নিকটবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করছিল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিমাপুর ব্রিজের ওপর এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মো. আবু হানিফ (৪০)। তিনি বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি রেডমি ১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১৯ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷