1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

মাথিউরায় একসঙ্গে এসএসসি-দাখিল উর্ত্তীর্ণ আড়াইশ শিক্ষার্থী সংবর্ধিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উর্তীর্ণ হওয়া আড়াইশ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্যে বসবাসরত মাথিউরাবাসীদের সামাজিক সংগঠন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক আনুষ্ঠানিকতায়) কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ প্রণোদনা তুলে দেয়া হয়।

মাথিউরা দ্ব-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিক আহমদের পরিচালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খসরুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সাবেক সভাপতি কামাল হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমাস্থ জালালিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি শামসুল হক বিন আপ্তাব, মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সভাপতি এফাজ উদ্দিন, সদস্য সাহাব উদ্দিন, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন, তিলপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার আহমদ।

অনুষ্ঠানে বক্তারা মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অনেকেই এসএসসি, এইচএসসিতে ভালো ফলাফল করলেও পরবর্তীতে পড়ালেখা ঠিকমত না করার কারণে ভালো জায়গায় পৌঁছতে পারেনা। এজন্য মাদক, মোবাইল আসক্তি না হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলেই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।’

আয়োজকরা জানান, ’ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ দিতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন ও বেলাল আহমদ। এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাবিহা জান্নাত ফয়েজি, শাহরিয়ার জামান। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইশতিয়াক আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নালবহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী, দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল হক, মাথিউরা বালিকা উচ্চ বিয়দালয়ের সহকারী শিক্ষক আরজু মিয়া, জান্নাতুল উম্মাহ মহিলা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা তারেক আহমদ ও মুহিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মোহন নগদ ২০ হাজার টাকা ও সাবেক সভাপতি কামাল হোসাইন নগদ ১০ হাজার টাকা মাথিউরা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ফান্ডে সহায়তা করেন। পাশাপাশি একই বিদ্যালয় থেকে চলতি বছরের বার্ষিক পরীক্ষায় উর্ত্তীর্ণ সকল শ্রেণীর প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রণোদনা দেয়ার ঘোষণা দেন আতিকুর রহমান মোহন এবং মাথিউরা ইউনিয়নের মধ্যে আগামী বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিশেষ পুরস্কার প্রদানের ঘোষনা দেন কামাল হোসাইন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷