1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

লেভেল প্লেয়িং ফিল্ডে ২০২৬ সালের প্রথমদিকে নির্বাচন চায় জামায়াত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি, সেই নির্বাচন আগামী বছরের প্রথমদিকেই অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। বিগত দিনের মত যেনতেন আর বস্তাপঁচা কোন নির্বাচন জামায়াতে ইসলামী মানবেনা। কোন মাস্তান তন্ত্র চলবে না। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে ২০২৬ সালের প্রথমদিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানাচ্ছি।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টায় সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী বর্তমান সরকারের কাছে আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। এরপর জাতীয় নির্বাচন। আমরা একটি স্বচ্ছ নির্বাচনের দাবি জানাই। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের পর আগামী বছরের শুরুর দিকে অবশ্যই নির্বাচন হতে হবে।

তিনি বলেন, শুধু ঘুষ আর চাঁদাবাজিই দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগনকে ঠকানোটাও একটা বড় ধরনের দুর্নীতি। আর জনগনকে ঠকায় তারা যারা দেশ থেকে পালিয়ে যায়। তারা দেশটাকে যৌতুক মনে করে। জামায়াত কখনোই দেশ থেকে পালায়নি। বরং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশে ফিরে আসার উদাহরণ আছে আমাদের নেতৃবৃন্দের।

তিনি বলেন, জামায়াতে ইসলামী বিভেদের বাংলাদেশ চায় না। মানবিকতা ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাই, দেশবাসীকে পাশে চাই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করার মাধ্যমে যদি ক্ষমতায় আসীন হতে পারে তাহলে দেশ গড়ার কারিগর হবেন এদেশের যুব সমাজ। দক্ষ মানবশক্তি তৈরি করা হবে।

তিনি আরো বলেন, জনগনকে ঠকিয়ে কোন রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে চৌদ্দগুষ্টিসহ পালাতে হয়। জামায়াতে ইসলামীর এগার জন নেতা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলেছেন। কিন্তু কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি বলেন, আমরা স্বচ্ছতায় আবৃত ছিলাম, ভবিষ্যতেও থাকবো। বিগত ফ্যাসিবাদী সরকারি গদি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দেশত্যাগ করেনি। কারণ, জামায়াতে ইসলামী এদেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের মাটির নীচে-উপরে আল্লাহতায়ালা সম্পদ দিয়েছেন। এত সম্পদ থাকার পরেও আমরা কেন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি। আমাদের কেবল চারিত্রিক সম্পদের অভাব। এই কারণেও স্বপ্নের দেশ গড়া সম্ভব হয়নি। গত ৫৪ বছরেও জনগণের দিকে কেউ ভালো করে ফিরে থাকায়নি। দুর্নীতি, টেন্ডারবাজি আর মাস্তান তন্ত্রসহ নিজেদের আখের গোছানো আর দলের শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন তারা। আগামীতে সেইদিন যাতে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারই কাজী আবুল কাশেম, পৌর আমীর কাজী জমির হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রুকন উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমীর ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমীর মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, আব্দুল হামিদ, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি আদিল হোসেন।

জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমবেশে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের পর থেকেই বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে পৌঁছে লোকে লোকারণ্য হয়ে উঠে।

এদিকে, জনশক্তি ও সুধী সমাবেশ শেষে স্থানীয় জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর, ইউনিয়ন-ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের নিয়ে আয়োজত দায়িত্বশীল সমাবেশে অংশ নেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে নিজেদের নৈতিকতার শক্তিকে আরও বলিষ্ট ও দৃঢ় করার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে জামায়াতে ইসলামীর পক্ষে দাওয়াতি কাজে অংশগ্রহণের নির্দেশ দেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷