
সিলেটে গত কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৮ জুন) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। একইসঙ্গে অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৮ জন) সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে ৮২ শতাংশে পৌঁছায়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২৭ জুন সকাল ৬টা থেকে ২৮ জুন সকাল ৬টা পর্যন্ত) ২৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে আগামীকাল সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।