1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন

নিউজ ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সিলেটে ছেলে ও মেয়েকেসহ নয়দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছন এক নারী। এ ঘটনায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি করেছেন ওই নারীর স্বামী আজাদ মিয়া।নিখোঁজ তিনজন হলেন দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্তখলা এলাকার আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।ডায়রি সূত্রে জানা যায়, গত ২১ জুন রাতে দক্ষিণ সুরমার ভার্তখলার বাসা থেকে ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে যান জুলি বেগম। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।থানায় জমা দেওয়া ডায়রিতে আজাদ মিয়া অভিযোগ করেন, ২১ জুন রাতে আমার অনুমতি ছাড়া ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় জুলি বেগম। যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাইনি।তিনি উল্লেখ করেন, স্ত্রীর সাথে আমার কোন ঝগড়াঝাটি বা মনমালিন্য নেই।

জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা নগরের উপশহর এলাকার বাসিন্দা।আজাদ মিয়ার জিডির তদন্তে রয়েছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ। এ ব্যাপারে মঙ্গলবার তিনি সিলেটটুডেকে বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি আজকেও নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে আলাপ করেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। দ্ই পরিবারের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷