1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সিলেটে ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃ’ত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় প্রিয় দল ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে সিলেটের জৈন্তাপুরে গাছ থেকে পড়ে বিরেণ পাত্র (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত বিরেণ ওই গ্রামের মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় প্রিয় দল ফ্রান্সের প্রতি ভালোবাসা জানাতে নিজের এলাকায় একটি বড় পতাকা টানানোর উদ্যোগ নেন বিরেণ। এজন্য তিনি বাড়ির পাশে প্রায় ৬০ ফুট উঁচু একটি গাছে ওঠেন। পতাকা টানানো শেষে নিচে নামার সময় অসাবধানতাবশত হাত ফসকে তিনি মাটিতে আছড়ে পড়েন।এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমান জানান, নিহতের তিন কন্যা এবং মাত্র ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷