1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সিলেটে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা, লোকজ অনুষ্ঠান

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৯২ বার পড়া হয়েছে

সিলেটে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছে। আজ সোমবার পহেলা বৈশাখের সকাল থেকে শুরু হয়েছে আনন্দ শুভযাত্রাসহ বিভিন্ন লোকজ অনুষ্ঠান। তবে আজ সকালে বের হওয়া জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় নামমাত্র গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করতে দেখা গেছে।

সকাল সাড়ে আটটার দিকে এ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্লু স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অনুষ্ঠানে মিলিত হয়। সেখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের শোভাযাত্রায় সিটি কর্পোরেশন, পুলিশ লাইন স্কুল, টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, স্কাউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজ নিজ ব্যানারে অংশ নেয়। শোভাযাত্রায় উল্লেখযোগ্য কাউকে চোখে পড়েনি।

সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শোভাযাত্রা করে। পরে লোকজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরমা নদীর তীরে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি অনুষ্ঠানের আয়োজন করেছে। বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর শাহী ইদগাহ মাঠে বৈশাখী মেলা চলছে।

আজ বিকেলে বিকেলে জেলা মহানগর বিএনপি রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করবে। এছাড়া সকাল থেকে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷