1. [email protected] : shahidul :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সিলেটে ২৪ ঘণ্টায় ৪ জন ডেঙ্গু আক্রান্ত, বাড়ছে উদ্বেগ

নিউজ ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার (৬ জুলাই) সিলেট স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৬৭ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬ জন।

তারমধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ৩ জন ও মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন।সিলেটে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি শয্যা বিশিষ্ট একটি ডেঙ্গু কর্নার খোলা আছে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এতে উদ্বিগ্ন হতে হবে না, কারণ সিলেটে ডেঙ্গুর প্রার্দুভাব নেই। তবে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷