1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

স্বামীর সাথে রাজনৈতিক বিরোধের জেরে স্ত্রীর উপর হামলা: ছেলেকে অপহরণের চেষ্টাকালে মা আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকায় স্বামীর সাথে রাজনৈতিক বিরোধের জের ধরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বৈরাগীবাজার আদর্শ বিদ‍্যানিকেতনের ছাত্র ফাইয়াজ হোসেন তাজওয়ার এবং স্ত্রী ফাতিমা বেগমের (৩০) ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। গত (১৯ অক্টোবর) রবিবার ২০২৫ তারিখে দুপুরে তাজওয়ারকে অপহরণের চেষ্টা করলে বাঁধা দিতে গিয়ে গুরুতর আহত হন হোসেন আহমদের স্ত্রী ফাতিমা বেগম। হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী ও বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের অফিস সহকারী দুলাল আহমদ এই তথ্য জানিয়েছেন।

জানা যায়, স্কুলছাত্র তাজওয়ারের বাবা হোসেন আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলপিডির) রাজনীতির সাথে জড়িত থাকায় দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এরই জের ধরে তাকে না পেয়ে তার স্ত্রী-সন্তানের উপর হামলা চালানো হয়। এর আগে বেশ কয়েকবার স্থানীয় আওয়ামী লীগ নেতা দুদু মিয়া হোসেন আহমদ ও তার পরিবারকে হুমকি-ধমকি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী দুলাল আহমদের ভাষ্য অনুযায়ী, ওইদিন স্কুলের প্রথম শিফট শেষে শিক্ষক-কর্মচারীদের জন্য খাবার কিনতে বাজারে যান তিনি। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আলকাছ চেয়ারম্যানের সমাধির কাছে মানুষের ভিড় দেখতে পেয়ে এগিয়ে গেলে দেখতে পান, আহত অবস্থায় এক নারী রাস্তায় বসে আছেন। তার পাশেই আমাদের স্কুলের ড্রেস পরিহিত অবস্থায় কাঁদছিলো তাজওয়ার, সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাজওয়ারের মা ফাতিমার মুখের থুতনির অংশ দিয়ে রক্ত ঝরছিল।

তাৎক্ষণিকভাবে তিনি লোকজনকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং নিজেই আহত মা-ছেলেসহ গাড়িতে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্র ও পরিবারের দাবি, তাজওয়ারের বাবা হোসেন আহমদের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দুদু মিয়াসহ বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে পরিবারটি অতীতেও হামলা ও হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ জানান। এমনকি হোসেন আহমদের অনুপস্থিতিতে তার স্ত্রী-সন্তানদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে অভিযোগ করেও অজানা কারণে তাদের পরিবার কোন ধরনের আইনী সহায়তা পায়নি।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি কোন মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷