1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারের জন্য মনোনীত সুহানা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৬০ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশুদের সহায়তা এবং অ্যাডভোকেসি সংস্থা কিডস্ রাইট ফাউন্ডেশন প্রতিবছর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে থাকে। ২০২৪ সালে এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কুমিল্লার মেয়ে সুহানা রহমান সুকন্যা। সে ঢাকার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ এর ইংরেজি ভার্সনের দশম শ্রেণীর ছাত্রী।

“Let’s break the silence around mental health and suicide. Together, we can create a world where every teenager feels heard, supported, and valued” – এই উপপাদ্যকে সামনে রেখেসুহানা শিশু, কিশোর-কিশোরীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ থেকে তাদের অনাকাঙ্খিত আত্মহনন রোধ ও সমাজের স্বাভাবিক পরিবেশ বেড়ে উঠার জন্য খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মত বিনিময় ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুদের মানসিক শক্তি বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তারই প্রতিফলন হিসেবে সে এই পুরস্কারের জন্য কুমিল্লার একমাত্র মেয়ে সদস্য হিসেবে মনোনীত হয়েছে। এই পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে মনোনীত ১০০ জন কিশোর-কিশোরীর মধ্যে সে শীর্ষস্থানে রয়েছে। সুহানা ছাড়াও এই তালিকায় বাংলাদেশের আরো ১২ জন কিশোর-কিশোরী রয়েছে।

সুহানা একজন স্বেচ্ছাসেবী হিসেবে Talk Hope Support Center এর তথ্য-উপাত্তের মাধ্যমে কিশোর-কিশোরীদের দিকনির্দেশনা প্রদান করে থাকে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ৫০০০ হাজারের অধিক কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরাসরি ২০০ এর অধিক কিশোর-কিশোরীর সাথে সম্পর্কিত হয়ে বিভিন্ন ওয়ার্কসপ ও সেমিনারের মাধ্যমে এই কাজ করে যাচ্ছে। ৫০০ এর অধিক কিশোর-কিশোরী সরাসরি এই কর্মকাণ্ডে উপকৃত হচ্ছেন।

সুহানা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর কেন্দ্রীয় ছাপাখানা দপ্তরের সিনিয়র স্টোর অফিসার মুহাম্মদ শোয়েবুর রহমান ও খালেদা সুলতানার বড় মেয়ে। তার এক ভাই ও এক বোন রয়েছে। সে সকলের দোয়াপ্রার্থী।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷