1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারের যুবলীগ নেতা জুয়েল জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মোঃ মাহবুব হোসেন জুয়েল প্রায় একমাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সিলেট আদালতে তার জামিন মঞ্জুর হলে বিকেলে সে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করে। জুয়েলের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।

জানা যায়, গত ১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার থেকে যুবলীগ নেতা মাহবুব হোসেন জুয়েলকে আটক করে পুলিশ। পরদিন বুধবার পুলিশ তাকে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত ময়নুল হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে সিলেটের আদালতে প্রেরণ করলে আদালতে তার আইনজীবী জামিন প্রার্থনা করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে বিয়ানীবাজারে গুলিতে নিহত ময়নুল ইসলাম (৪২) হত্যার ঘটনায় ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শিরিন বেগম। ঐ মামলায় ২৮ জনের নামোল্লেখ এবং ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আটক জুয়েল ঐ মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন না। তবে গ্রেফতারের পর পুলিশ তাকে ঐ মামলার অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷