1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে টিলা কা-টা-র দায়ে একজনের কা-রা-দ-ণ্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে টিলা কাটার দায়ে আনিসুর রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের সুপাতলায় গার্ডেন লজে টিলা কাটার স্থানে অভিযান চালান।

সেখানে টিলা কাটার কাজে এক্সেভেটরসহ শ্রমিককে দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক আনিসুর রহমান নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়। দন্ডিত ব্যক্তি পটুয়াখালীর বাউফল উপজেলার মোমিনপুরের স্থায়ী বাসিন্দা।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে দন্ড দেয়া হয়েছে। এছাড়াও ভূমি মালিকসহ অপর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷