বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে তাজ উদ্দিন (২৫) নামে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত মদরিছ আলী ওরফে মদই এর ছেলে।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উজ্জামান এর নেতৃত্বে এসআই কাজী আশরাফুল হক, এসআই সৌরভ সাহাসহ একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের এয়ারপোর্ট থানার চাতল বাজার এলাকার থেকে তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজ উদ্দিন বিয়ানীবাজার থানার মামলা নং-৮/১৪৬, তাং-১৩/১২/২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০ মামলার এজাহার নামীয় আসামী।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক মোঃ ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত তাজ উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।