1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ফলাফলে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের শিক্ষক-শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিয়ানীবাজারের শিক্ষক-শিক্ষার্থীরা। উপজেলার সবক’টি শিক্ষা প্রতিষ্টানই আশানুরুপ ফলাফল অর্জন করেছে। ফলাফল নিয়ে কোথাও অসেন্তাষের খবর পাওয়া যায়নি। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই অধীর অপেক্ষায় ছিলেন শিক্ষার্থীরা। দুপুর ২টায় সেই অপেক্ষার অবসান হলে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬১৪জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৫৯ জন। পাশের হার ৭৩.৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। উপজেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শতভাগ সাফল্য অর্জন করেছে মাথিউরা বালিকা উচ্চ বিদ্যালয়। গত বছরের চেয়ে এবার বেড়েছে জিপিএ ৫ এর সংখ্যা। জিপিএ ৫ পেয়েছে মোট ৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ ৫ এসেছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতেন থেকে। তারা ২৪ টি জিপিএ ৫ অর্জন করে।

এদিকে, দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯০ জন শিক্ষার্থী। উত্তীর্ণ ৩৮৩ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ১০ জন। পাশের হার ৬৪.৯১ শতাংশ, যা গত বছরের তুলনায় কম।

একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫১ জন শিক্ষার্থী, পাশের হার ৭৭.২৭;শতাংশ।

বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছরে এসএসসি পরীক্ষায় বড়েছেে পাশের হার ও জিপিএ ৫ এর সংখ্যা। শিক্ষার্থীরা আগামীতে আরো ভাল ফলাফল করতে পারবেন বলে আশাবাদ প্রকাশ করছি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷