1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

বিয়ানীবাজারে ‘তুরাব চত্ত্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাব স্মরণে ‘তুরাব চত্ত্বর’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে পৌরশহরের উত্তর বাজারে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী এর উদ্বোধন করেন।

এসময় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, শহীদ তুরাবের ভাই আবুল আহছান মোঃ আযরফ জাবুরসহ শহীদ তুরাবের সহকর্মী সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

চত্ত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের ছেলে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷