1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন শহীদ সাংবাদিক তুরাব

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান (অতিরিক্ত সচিব) খান মো. রেজাউন নবী বলেছেন, ‘একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন জুলাই আন্দালনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। পদলেহন সাংবাদিকতার বিরুদ্ধে তার অবস্থান ছিল অনন্য। জুলাই আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের যে অভিযোগ উঠছে, তা তুরাবের কথা স্মরণ করলে প্রমাণিত হয়ে যায়।’

বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির ব্যানারর রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় স্থানীয় পৌরসভার হলরুমে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিভাগীয় কমিশনার আরোও বলেন, ‘ফ্যাসিজম বিরোধী আন্দোলন আমাদের নতুন পথের নির্দেশনা দিয়েছে। এটা ধরে রাখতে হবে। নতুন করে কেউ যাতে কেউ ফ্যাসিজম পন্থা ফিরিয়ে আনতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিজমের সুবিধা নিয়ে সকল পেশাজীবি সংগঠন অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। বিগত দিনে অন্যায়কে প্রশ্রয় দেয়ার প্রবণতা ফ্যাসিজমকে গতি এনে দিয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে সকলকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেখানে অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি সেখানে প্রতিবাদ করতে হবে।’

খান মো. রেজাউন নবী আরোও বলেন, ‘বর্তমান সরকার কোন অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেনা। রাতের ভোটের কুশিলব ও অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ থেকে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক হওয়া উচিত।’

বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন নুর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান।

দি বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারউ কাজী আবুল কাশেম চৌধুরী ও ব্যবসায়ী তানভির এলাহী মজুমদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার গণঅধিকার ফোরামের আহবায়ক মোস্তফা উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর আমীর কাজী জমির হোসাইন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ফরিদ আল মামুন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, শহীদ সাংবাদিক তুরাবের ভাই আবু জাফর মো. জাবুর, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান, সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ।

এদিকে, আলোচনা সভার পূবে পৌরশহরের উত্তর বাজারে শহীদ সাংবাদিক তুরাব চত্বর উদ্বোধন ও তাঁর কবর জিয়ারত করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী।

উল্লেখ্য, গত বছরের ১৯শে জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের ছেলে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷