1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল ইংলিশ ক্লাব চেলসি। চেলসির হয়ে ম্যাচের নায়ক ছিলেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোল পামার, যিনি করেন দুই গোল ও একটি অ্যাসিস্ট।

এদিন প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ২২তম ও ৩০তম মিনিটে কোল পামারের জোড়া গোল এবং ৪৩তম মিনিটে জোয়াও পেদ্রোর নিখুঁত ফিনিশে ব্যবধান ৩-০ করে ফেলেন ইংলিশ ক্লাবটি।

খেলার আট মিনিটে একবার গোল মিস করলেও পিছিয়ে পড়েননি পামার। ২২ মিনিটে মালো গুস্তোর ব্যাক-পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। এরপর লেভি কোলউইলের লম্বা র্শট থেকে ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন তিনি।

খেলার ৪৩ মিনিটে তিনি আবারও আলো ছড়ান—দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে নিখুঁত পাস বাড়ান জোয়াও পেদ্রোর উদ্দেশ্যে, যিনি ঠান্ডা মাথায় বল চিপ করে দোন্নারুম্মার কাঁধের ওপর দিয়ে জালে জড়ান।

এদিন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন। তিনি ছয়টি শট সেভ করেন, যার মধ্যে ওসমান ডেম্বেলের কাছাকাছি থেকে নেয়া একটি ভয়ানক শট এবং জোআও নেভেসের স্টপেজ টাইমে হেডও ঠেকিয়ে দেন।

খেলার শুরুর ১৬ মিনিটে ম্যাচ গোলশূন্য থাকাকালীন মার্ক কুকুরেল্লা একটি নিশ্চিত গোলের সম্ভাবনা রুখে দেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

চূড়ান্ত হতাশায় নিমজ্জিত পিএসজি খেলার ৮৫তম মিনিটে আরও বড় ধাক্কা খায়। চেলসির ডিফেন্ডার কুকুরেল্লার চুল ধরে টানেন জোআও নেভেস। ভিডিও রিভিউর পর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

ম্যাচ শেষের বাঁশি বাজার পরও থামেনি উত্তেজনা। দোন্নারুম্মা ও লুইস এনরিকে চেলসির খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এনরিকে এক পর্যায়ে পেদ্রোর গায়ে হাত তুলেছেন বলেও ভিডিও ফুটেজে দেখা গেছে।

৮ দলের টুর্নামেন্টে ২০২১ সালে ক্লাব বিশ্বকাপ জেতা চেলসি এবার ৩২ দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় শিরোপা ঘরে তুলল।

ফাইনালে পৌঁছাতে তারা হারায় বেনফিকা, পালমেইরাস এবং ফ্লুমিনেন্সকে। এই জয়ে চেলসি নতুন কোচ এনজো মারোস্কার অধীনে দ্বিতীয় স্বর্ণযুগের ইঙ্গিত দিলো।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷