1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার সুপাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভার দক্ষিন সুপাতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান হোসেন (২৩) এবং বিল্লাল মিয়া (২৯) নামে দুজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি নিজ জঙ্গল গ্রামের মৃত এনাম মিয়ার ছেলে রায়হান হোসেন (২৩) এবং ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার জইদের কান্দি গ্রামের মো. নবী হোসেনের ছেলে বিল্লাল মিয়া (২৯)। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷