1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

শেওলা ইউপি গণঅধিকার পরিষদের সভাপতির ইন্তেকাল, জাহিদুর রহমানের শোক

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন শাখার সভাপতি এবং চারাবই মহাজন বাড়ির বাসিন্দা নইম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​
নইম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান।
​
এক শোকবার্তায় এডভোকেট জাহিদুর রহমান বলেন, “নইম উদ্দিন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান কর্মী। শেওলা ইউনিয়নে গণঅধিকার পরিষদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম, যা অপূরণীয় এক ক্ষতি।”

​এডভোকেট জাহিদুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দোয়া করেন যেন মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
​
উল্লেখ্য, নইম উদ্দিনের মৃত্যুতে স্থানীয় গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন এবং আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় তাঁর জানাজায় শরিক হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷