1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

লন্ডন প্রবাসীর লেখালেখিকে কেন্দ্র করে বিয়ানীবাজারে বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রাম পাতন এলাকায় লন্ডন প্রবাসী আব্দুর রহমান নামে এক অনলাইন অ্যাক্টিভিস্টের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে তার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে ৪ টার দিকে একদল লোক অতর্কিতভাবে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দেয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এ সময় বাড়িতে থাকা তার বাবা মো: মখলিছুর রহমান (৬২)-কে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়। তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।

ভুক্তভোগী মখলিছুর রহমান বলেন, “হঠাৎ করে তারা বাড়িতে ঢুকে সবকিছু ভাঙচুর শুরু করে। আমাকে আঘাত করে। যাওয়ার সময় বলে গেছে, ‘তোমার ছেলেকে বলে দিও—সে দেশে আসলে তার কবর রেডি করে যেন আসে।’

পরিবারের দাবি, লন্ডনে অবস্থানরত তার ছেলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু পোস্টকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান,“আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা থানায় লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করছেন। তবে তারা বর্তমানে চরম ভয়ের মধ্যে রয়েছেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷