
সারা দেশের সকল পিটিআই প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত আন্ত:পিটিআই প্রতিযোগিতা ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লোকসঙ্গীতে বিষয়ে সিলেট পিটিআই এর প্রশিক্ষণার্থী হিসেবে দেশ সেরা হয়েছেন অসিত চন্দ্র দে। তিনি বিয়ানীবাজারের খশির হাজী সাঈদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করায় তার হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
অসিত কুমার চন্দ্র বিয়ানীবাজার বৈরাগী বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রিী অর্জন করেন। পরিবার নিয়ে কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে বসবাস করেন।