
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার আসামি সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব কদমরসুল এলাকার বাসিন্দা। তিনি সৈয়দ মুজিবুল ইসলাম ও রাজিয়া সুলতানার ছেলে।
পুলিশের দাবি, রাকিব গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া, দেশের বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নামে কটূক্তিসহ জনমনে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভাইরাল ভিডিও নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন – গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।