
সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার দুই কেন্দ্র মিলিয়ে মোট ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষার অন্যতম বিশেষত্ব হলো—প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রের আওতায় মোট ১,৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৭৭৩ জন পরীক্ষায় অংশ নেয় এবং ২৯ জন অনুপস্থিত ছিল।
অন্যদিকে, বিয়ানীবাজার কামিল মাদরাসা কেন্দ্রের আওতায় মোট ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৪ জন।…
পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।… ইউএনও
সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, পরীক্ষার বাকি দিনগুলোও একইভাবে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।