1. [email protected] : shahidul :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ মা’দক উদ্ধারকারী এসআই নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার হোসাইন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

সিলেট জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন আহমেদ। তিনি বাংলাদেশ পুলিশের বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মরত থেকে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ স্বীকৃতি অর্জন করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই (নিরস্ত্র) হিসেবে পুরস্কৃত করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান ও জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং অপরাধ দমনে সাহসী ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকার কারণে জেলা পুলিশের মূল্যায়নে তিনি শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে নির্বাচিত হন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ইয়াবা, গাঁজা, পাতার বিড়িসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে এবং একাধিক মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।

সহকর্মীরা জানান, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এসআই হোসাইন আহমেদ। মাদকমুক্ত সমাজ গঠনে তার এ অর্জন পুলিশ বাহিনীর জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন অনেকে।

এদিকে, এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও তিনি অপরাধ ও মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷