1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে সেবার আলো সামাজিক সংগঠনের বন্যার্তদের উপহার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একইসঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সেবার আলো সামাজিক সংগঠন কানাডা ।
গোলাপগঞ্জ ও মৌলভীবাজারে মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।
বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ।
পানি বন্দি মানুষের পাশে রয়েছে সেবার আলো সামাজিক সংগঠন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সদস্যদের সাথে নিয়ে সংগঠনের প্রচার সম্পাদক রাফি আহমদ গোলাপগঞ্জ, মৌলভীবাজার বন্যা বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি, চাল ,ডাল, আলু,তেল, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করেন।
এসময় মুঠোফোনে সেবার আলো সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন এর সাথে যোগাযোগ করার হলে তিনি বলেন, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি আমার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান বলেও জানান তিনি।

এসব বিতরণকালে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জুমন, বশির আহমদ, ফাইজুল ইভান, আলহাজ্ব আব্দুল মুনিম, তাসফিক আহমেদ, শাহিনুল আহমেদ, ছয়নুল আহমেদ, নাসির হোসেন শিমুল, সালাউদ্দিন প্রমুখ

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷