1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

তুচ্ছ ঘটনার জেরে ভাতিজাদের হাতে চাচা নি/হ/ত, আ*টক ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

 

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে সিলেটের বিয়ানীবাজারে আপন ভাতিজাদের হাতে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে একরাম আলী (৫৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর খালপার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত একরাম আলী একই এলাকার মৃত বশারত আলীর ছেলে। এ ঘটনায় নিহত একরাম আলী ছেলে সুফিয়ান আহমদ ও প্রতিবেশী বৃদ্ধা আহত হয়েছেন।

এদিকে, বৃদ্ধ নিহতের ঘটনায় ইমরান আহমদ নামের একজনকে আটক করেছে পুলিশ। সে নিহতের ভাই ছালেহ আহমদের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নিহত একরাম আলীর সঙ্গে আপন ভাই ছালেহ আহমদ, তার দুই ছেলে কাওছার আহমদ ও নাজিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার রাত ৮টার দিকে ট্রাক্টরবাহী বোরোধান নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় পার্ক করে রাখা ভাতিজা নাজিম উদ্দিনের সিএনজি অটোরিকশা সরানোকে কেন্দ্র করে একরাম আলী ও তার ছেলে সুফিয়ান আহমদের সাথে আপন ভাই সালেহ আহমদ, তার দুই ছেলে কাওছার আহমদ ও নাজিম আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ভাতিজা কাওছার-নাজিম হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধ চাচা একরাম আলী, চাচাতো ভাই সুফিয়ান আহমদ ও মারজানা বেগম নামে আরেক প্রতিবেশী বৃদ্ধা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রোববার সকাল ৮টাত দিকে চিকিৎসকরা আহত একরাম আলীকে মৃত ঘোষণা করেন।

মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন জানান, দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই মারামারি ও হত্যার ঘটনা ঘটেছে জানিয়ে তিঞ্জ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, মারামারির ঘটনায় শনিবার রাতে নিহতের পরিবারের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার দুপুরে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় ইমরান আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷