বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা ফয়জুল ইসলাম। ২০২৫-২৬ সেশনের জন্য তাঁকে এ পদে পুনঃনির্বাচিত করা হয়।
একজন সজ্জন, সৎ-মজলুম রাজনৈতিক নেতা হিসেবে তিনি সর্বত্র পরিচিত। আর সেকারণেই স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা টানা দুই যুগ ধরে নেতৃত্ব নির্বাচনে মাওলানা ফয়জুল ইসলামের উপরই আস্থা রেখেছেন। দলীয় গোপন কাউন্সিলে পুনরায় তাকে উপজেলা জামায়াতের শীর্ষ নেতা নির্বাচন করেন।
উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামে মাওলানা ফয়জুল ইসলামের বাড়ি। তিনি দুই যুগ ধরে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্বকালে গত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময়ে অসংখ্য মিথ্যা মামলায় তিনি কারাবরণের পাশাপাশি হয়রানির শিকার হন।
বিগত দিনে তিনি বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন এবং অল্প ভোটের ব্যবধান দেখিয়ে তাঁকে পরাজিত ঘোষণা করা হয়।