জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আদিল হাসান মাহি। সে উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র।
গত ১০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে শ্রেণী কক্ষ শিক্ষার্থী ক্যাটাগরিতে আদিল হাসান মাহি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়।
আদিল হাসান মাহি ক্লাসে নিয়মিত (শতভাগ) উপস্থিতি, পাঠদানে গভীর মনোযোগ, মেধাবী ও শৃঙ্খলার কারণে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে শ্রেণী কক্ষ শিক্ষার্থীর ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ মনোনীত হয়েছেন।
আদিল হাসান মাহি উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের ফার্মেসী ব্যবসায়ী জবরুল আলমের ছেলে। ছেলের এই সাফল্যে বাবা জবরুল আলম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গর্বিত হয়েছেন এবং আল্লাহর শুকরিয়া প্রকাশ করেছেন। তার এই সাফল্য মাদ্রাসার মর্যাদা বাড়িয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন।