1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে বিট পুলিশিং নিয়ে ওসির মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ স্থানীয়ভাবে বিট পুলিশিং কার্যক্রম শুরু করতে উদ্যোগ নিয়েছেন। উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ বাজারে (থানা বাজার) বিট পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনতার কাতারে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। যথাযথ সংস্কার শেষে পুুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার কাজ করছে সরকার। সব জঞ্জাল পিছনে ফেলে পুলিশ হবে সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত এক বাহিনী।

রবিবার বিকেলে লাউতা ইউপি চেয়ারম্যান মো: দেলোওয়ার হোসেনের সভাপতিত্বে অকিল উদ্দিন আহমদ আরোও বলেন, বিয়ানীবাজারকে মাদক-সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের ভূমিকা নেয়া হবে। এক্ষেত্রে বিট পুলিশকে সহায়তা করতে সাধারণ জনগনের প্রতি আহবান জানান তিনি।
এদিকে একইদিন সন্ধ্যায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় সভা করেন ওসি। থানার নিজ কক্ষে অনুষ্ঠিত সভায় ওসি অকিল উদ্দিন আহমদ পূজার কার্যক্রম নির্ভিঘ্ন করতে পুলিশ সবধরনের সহায়তা করবে। সংগঠনের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে ছিলেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷