1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ছাড় নেই: ওসি অকিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজারের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করার উদ্যোগ নিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগীবাজারে অনুষ্ঠিত বিট পুলিশিং এবং জনসচেতনামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, বিয়ানীবাজার থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ এবং ট্রাফিক শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি কার্যকর হবে। ফৌজদারী অপরাধ নিয়ন্ত্রনের পাশাপাশি জনগনকে সাথে নিয়ে মানবিক-সৃজনশীল পুলিশীং কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
ওসি অকিল উদ্দিন আহমদ সভায় সরকার পতনের পর গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে সবার সহযোগিতা কামনা করেন।
কুড়ারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তোতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান, কুড়ার বাজার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোফাখখারুল ইসলাম, এস আই নাজমুল হক মামুন প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷