1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে হামের উপসর্গ: এক শিশুকে ওসমানি হাসপাতালে প্রেরণ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে আসা এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে রেফার করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল হক খান।

তিনি জানান, বর্তমানে চিকিৎসাধীন শিশুদের বয়স ৪ থেকে ৫ বছরের মধ্যে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে। অনেক রোগী এলেও পরীক্ষা-নিরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে হাম শনাক্ত হচ্ছে না। এ ধরনের উপসর্গ নিয়ে আসা শিশুদের রক্ত ও মল (স্টুল) পরীক্ষা করা হচ্ছে।

এক শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অভিভাবকদের ওসমানি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপর এক শিশুকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

ডা. মনিরুল হক খান আরও জানান, বর্তমানে হামের টিকার কিছুটা সংকট রয়েছে। এ সংকট কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা পাঁচ বছরের কম বয়সী শিশুদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সর্দি-জ্বর, হাঁচি-কাশি এবং শরীরে লালচে র‍্যাশ দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে শিশুদের আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷