1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

ভারতে বিশ্বনবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে চন্দরপুরে বিক্ষোভ

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭২৫ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগীরি কর্তৃক মহানবী (সা.) কটুক্তি ও অবমাননা এবং মহারাষ্ট্রের বিধায়ক কর্তৃক সেই বক্তব্যে সমর্থন করার প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর চন্দরপুর ইসলামী যুব সমাজ, ছাত্র-জনতা ও তাওহীদি জনতার সম্মিলিত উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর স্থানীয় চন্দরপুর-সুনামপুর সেতু এলাকা, সুনামপুর ও চন্দরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বানীগাজী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সাহেদ আহমদ।

মাওলানা আব্দুল বাসিতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বনগাও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সুফিয়ান আহমদ, দ্বীন মুহাঃ একাডেমীর প্রধান শিক্ষক মাস্টার জয়নাল আবেদীন, হাফিজ আলী হাসান, মাওলানা ইমাদ উদ্দিন, হাফিজ কাওসার মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা মহানবী (সা.) এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বাংলাদেশ সরকারকে  অবমাননাকারীদের শাস্তি কার্যকর হওয়া পর্যন্ত ভারতের সাথে সকল প্রকার ব্যবসা-বানিজ্য ও চুক্তি বাতিলের দাবি জানান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷