1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

শিশুদের কথা শুনতে হবে

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

শিশুদের কিছু ভাবনা আছে। মানসিক বিকাশের জন্য তাদের ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে। তা শিশুর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুদের ব্যাপারে আমাদের ভুল ধারণা হলো শিশুর আলাদা ভাবনা নেই, তার কোনো পছন্দ ও মতামত নেই। ৯০ শতাংশ মা-বাবা তাদের মতামত ও পছন্দ শিশুর ওপর চাপিয়ে দেন, এতে শিশুর বিকাশ রহিত হয়ে যায়, শিশুর সৃজনশীলতা হ্রাস পায়। তাই শিশুদের ভাবনাগুলো বুঝতে হবে। তাদের কথা শুনতে হবে। 

গল্প বলতে দিতে হবে
শিশুকে তার স্কুল থেকে শুরু করে খেলার মাঠের সব গল্প বলতে দিতে হবে। ব্যস্ততা দেখিয়ে তার কথাকে এড়িয়ে যাওয়া ঠিক না। শিশুর গল্প কিন্তু শুধু গল্প না। তার গল্পের ভেতরে আরও অনেক বিষয় থাকে যেখান থেকে আপনি তার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার যোগসূত্র খুঁজে পাবেন। এ ছাড়া এতে আপনার যে তার প্রতি ভালোবাসা আছে এটাও প্রকাশ পাবে আর ওর আত্মবিশ্বাস বেড়ে যাবে। শিশু নিজে থেকে গল্প শুরু করতে নাও চাইতে পারে। এক্ষেত্রে অভিভাবককে অগ্রগামী হয়ে গল্প শুরু করতে হবে। 

স্বপ্ন ও কল্পনাশ
শিশুরা কল্পনাপ্রবণ হয়। কখনো কখনো এমনিই কিছু একটা বলতে থাকে খেয়ালের বসে বা কল্পনা করে। তাদের কল্পনার চরিত্র ও স্বপ্নগুলো ভালোভাবে লক্ষ করে শুনলে দেখবেন তাদের জীবনের সঙ্গে জড়িত অনেক চরিত্রের আদলে তার কাল্পনিক চরিত্রগুলো তৈরি এবং সে চরিত্রগুলোর প্রতি তার ব্যবহারও তেমন যেমনটা সে তাদের কাছে থেকে পায়। এতে করে শিশুর আশপাশে তার সঙ্গে কে কেমন ব্যবহার করে সে সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাই শিশুর খেয়াল-খুশি অনুযায়ী কথাও গুরুত্বপূর্ণ। 

পছন্দ ও অপছন্দ
শিশুর পছন্দ-অপছন্দ খুব খেয়াল করে শুনতে হবে। যদিও অবোধ ও চিন্তা করার মতো নয় ভেবে শিশুকে তার পছন্দ-অপছন্দ জিজ্ঞেসই করা হয় না। কিন্তু শিশুর পছন্দ-অপছন্দের কথা মনোযোগ দিয়ে শুনলে শিশুর সঠিক বিকাশ লাভের উপকরণগুলো এনে দেওয়া সহজ। এ ছাড়া শিশু নিজের পছন্দ প্রকাশ করে কোনো কাজ শুরু করলে তাতে সর্বোচ্চ চেষ্টা করে সফল হতে। আবার চেষ্টার মধ্যে এক ধরনের প্রত্যয় থাকে যে আমার অভিভাবক আমাকে সমর্থন করছে। 

ভীতি ও আতঙ্ক
শিশুর ভয় ভীতি ও আতঙ্ক কী বিষয় নিয়ে এটা শোনা সবচেয়ে জরুরি। সাধারণত শিশুরা যদি কোনো ধরনের শারীরিক, মানসিক নিগ্রহের শিকার হয় তাহলে তারা ভীতু হয়। তারা তাদের স্বাভাবিক প্রয়োজনগুলোও পূরণ করার ইচ্ছা প্রকাশ করতে চায় না। অথবা প্রতিষ্ঠানে যদি শিক্ষকের মৌখিক নিগ্রহের শিকার হয় তাহলে স্কুলে যেতে চায় না। এসব ক্ষেত্রে অভিভাবকদের শিশুর কথা শোনা সবচেয়ে জরুরি। অভিভাবকের সাহস পেলে শিশু মাথা নিচু করে নিগ্রহ মেনে নেয় না এবং তার ভেতরে প্রত্যয়ী ব্যক্তিত্ব তৈরি হয়। আর অভিভাবক ও তার প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।

খেলাধুলা
খেলাধুলা করার ক্ষেত্রে শিশু কার সঙ্গে খেলতে চায় কার সঙ্গে চায় না- এসব শুনলে তাদের আশপাশের পরিবেশ, মানুষ এসব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এতে আপনার যেমন শিশুর বেড়ে ওঠার জন্য কাদের সঙ্গে মিশতে দিতে হবে আর কীভাবে ঘরে যত্ন করতে হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। খেলার বর্ণনা থেকে বোঝা যায় সে জীবনের কোন উপাদানটি খেলা থেকে নিচ্ছে।

যা করা যাবে না 
শিশু কথা বলতে চাইলে ব্যস্ততা দেখানো যাবে না। শিশুর কথার সময় নিজস্ব মতামত প্রকাশ করে তার কথা বাধা না দেওয়া ভালো এতে সে মূল কথার খেই হারিয়ে ফেলতে পারে। আপনার নিজস্ব মূল্যবোধ ও মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেগে যাওয়া।

শিশুকে তার ভুল সিদ্ধান্তের জন্য ধমক দেওয়া। কারণ শিশু ট্রায়াল অ্যান্ড এরোর এর মধ্য দিয়েই শেখে।

গুরুত্বহীন ভেবে শিশুর কোনো কথা অবজ্ঞা করবেন না। 

শিশুর কথার মধ্যেই তার বিকাশের কী কী উপাদান প্রয়োজনীয় আর কী কী সে পাচ্ছে তা বোঝা যায়। এ ছাড়া এতে তার বর্তমান বন্ধুবান্ধব তাদের কাছ থেকে কী শিখছে তাও জানা যায়। আবার শিশু কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তার সম্ভব্য সমাধান কী হতে পারে তাও জানা সম্ভব।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷