1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

শীতে গোসল করার নির্দিষ্ট সময় কখন?

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯০ বার পড়া হয়েছে

শীতকাল আসলেই বেশির ভাগ মানুষের মধ্যে যে বিষয়টি নিয়ে ভয় কাজ করে তা হচ্ছে গোসল। বিশেষ করে শীতের সকালে কিংবা রাতে গোসল করার কথা কেউ হয়তো ভাবতেও পারেন না।

তবে সাধারণত শীতে খুব ভোরে গোসল এড়িয়ে যাওয়াই ভালো। যদি একেবারেই উপায় না থাকে, সেক্ষেত্রে হালকা গরম পানিতে গোসল করে নেওয়াই ভালো।

বিশেষজ্ঞদের মতে, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এ সময় গোসল করলে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো।

আর ঠান্ডা লাগা মানেই বুকে এ মৌসুমে জ্বর-সর্দি পিছ ছাড়বে না। বিশেষ করে শিশু ও বয়ষ্কদের খুব ভোর কিংবা সকাল গোসল না করাই ভালো।

তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি গোসলে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, তারপরে গোসল করুন।

শীতে গোসলের আগে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০-৩০ মিনিট এভাবে থাকলে শরীর ভালো থাকবে।

তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, নিয়মিত গোসল করার বিকল্প নেই কারণ গোসল করলে শরীরে জমে থাকা জীবাণু দূর হয়ে যায়। ফলে নানা রোগের ঝুঁকি কমে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷