1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
গণ-অভূত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষ্যে আহত শহিদদের স্বরণে সারাদেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম। এসময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।
সারজিস বলেন, এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহিদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় নিউমার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি, কলাবাগান, জাতীয় সংসদ সড়ক, ফার্মগেট, শাহবাগ রাজুবাস্কার্য হয়ে শাহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ শেষ হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা। এতে যারা অংশ নেবেন তাদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান, তা ব্যানারে লিখে নিয়ে আসবেন। এছাড়া কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলোও ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷