1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারের শেওলা ইয়াং সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২১৪ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারের শেওলা ইয়াং সোসাইটির উদ্যোগে কাকরদিয়া অঞ্চলের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন।

সোসাইটির শিক্ষা ও অর্থ সম্পাদক রিফাতুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শেওলা ইয়াং সোসাইটির প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা শফি আহমদ মুন্না এবং বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা মুনিবুর রহমান পাবেল ও সোসাইটির উপদেষ্টা শাপলু আহমদ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। তবে অবশ্যই আগামীর দেশ পরিচালনার জন্য তোমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাকরদিয়া তেরাদল অঞ্চলের সভাপতি আল-আমীন সিয়াম, প্রচার মিডিয়া সম্পাদক মাহফুজুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক তাওহিদুর রহমান, সহ পাঠাগার সম্পাদক এহসান আহমদ ও সহ শিক্ষা সম্পাদক সাইফুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল আদনান, মাহদি, রিফাত, রাব্বানী, ফেরদৌস, আরাফ প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷