1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারের মাথিউরায় জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় মাদরাসা হলরুমে অর্ধ বার্ষিক পরীক্ষা পরবর্তী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো: কামাল হোসেন আল মাথহুরী ও মাওলানা আব্দুল মুহিত এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মাওলানা হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেন প্রবাসী লতিফিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. আব্দুল জলিল।

তাহেরা তারান্নুম আযহার তিলাওয়াত ও মায়িশা আক্তারের নাত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক সভাপতি আব্দুল মান্নান মনাফ, মাদরাসার শিক্ষক মাওলানা সোহেল আহমদ, মাওলানা ময়নুল হক, ফারুক আহমেদ, তসলিম উদ্দিন, মাওলানা আব্দুল মুহিত, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, মোসলেহ উদ্দিন প্রমুখ।

পরে ২০১৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক নসীহত পেশ করেন। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সুস্পষ্ট প্রস্তাবনা পেশ করে তা বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

পরিশেষে মুফতি আব্দুল জলিল সাহেবের দোয়ার মাধ্যমে ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷