ছাত্র-জনতার গণঅভ্যুথানে পুলিশের গুলিতে আহত দলীয় কর্মীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ফ্রান্সস্থ বিয়ানীবাজার বিএনপি পরিবার। শনিবার দুপুরে উপজেলার মুল্লাপুর ইউনিয়ন অফিস কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে বিগত দিনে ধানের শীষের প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী। তিনি বলেন, গুলি চালিয়ে জনতার কন্ঠরোধে ব্যর্থ হয়ে পালিয়ে গেছেন ফ্যাসিষ্ট হাসিনা। তবে তার দোসররা এখনো দেশে রয়ে গেছেন। তারা নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে। রাতের ভোটে, বিনা ভোটে এবং ডামি ভোটে নির্বাচিত কথিত সংসদ সদস্য এ জনপদকে নিয়ে উন্নয়নের নামে প্রহসনের নাটক করেছেন। জনগণ এখন তা বুঝতে পারছে।
যুবদলের কর্মী রুবেল আহমদকে চিকিৎসাজনিত ব্যায় নির্বাহের জন্য বিয়ানীবজারস্থ ফ্রান্স বিএনপি পরিবারের পক্ষ থেকে এ সময় নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ন সম্পাদক গিয়াসউদ্দিন, পৌর বি এন পির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এনামুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন, ছাত্রদল নেতা রাজিন আহমেদ, ওলিউর রহমান, মুন্না আহমেদ, শহীদুল ইসলাম, ফাহিম আহমেদ।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাছনাত জামিল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ ও ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোবজিল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়াত আলি মেম্বার, আব্দুল গফুর, সাবেক মেম্বার জালাল উদ্দিন, যুবদল নেতা ছালা উদ্দিন আহমদ, অলিউর রহমান তারেক, উপজেলা যুবদল নেতা শরিফ আহমদ, মুন্না আহমদ, আফজাল হোসেন মুন্না, জামিল আহমদ, রনি আহমদ, তাজুল আহমদ, সাজু আহমদ, সুহেল আহমদ, খালেদ আহমদ, হারুন আহমদ, আব্দুল হাছিব আছাদ, মস্তই মিয়া, তাজউদ্দীন, নাজমুল মিয়া, আছাদ উদ্দিন, মনসুর আহমদ প্রমুখ।