বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে বিয়ানীবাজার উপজেলা পর্যায়ের শাপলা ও পিএস মূল্যায়ন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত এ মূল্যায়নে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিয়ানীবাজার পৌরশহরতলীর শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত এ মূল্যায়ন পরীক্ষায় শাপলা কাবে ৭৯জন এবং পিএস অ্যাওয়ার্ডে ১৪জনসহ সর্বমোট ৯৩জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে শাপলা কাবে ৭৫জন ছিলেন বিয়ানীবাজার উপজেলার ও ৪জন ছিলেন জকিগঞ্জ উপজেলার শিক্ষার্থী।
শিক্ষার্থীদের লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ তিন পর্যায়ে মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এই আঞ্চলিক মূল্যায়ন থেকে যারা উত্তীর্ণ হবে তারা জাতীয়ভাবে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে এর মধ্যে পিএস অ্যাওয়ার্ড পরীক্ষায় পাশ করবে তারা রাষ্ট্রপতি এবং যারা শাপলা কাব অ্যাওয়ার্ড পাবে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করবেন।
মূল্যায়ন পরীক্ষা চলাকালে হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন এলটি ডা. সিরাজুল ইসলাম, এএলটি মো. আব্দুল ওয়াদুদ, সিএএলটি প্রনয় রঞ্জন দাস, উডব্যাজার মোহাম্মদ নুরুজ্জামান।
সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার সম্পাদক মো. নাজমুল ইসলাম।
মূল্যায়ন কক্ষ পরিদর্শনে করেন জেলা কাব লিডার এএলটি মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ স্কাউটস বিয়ানীবাজার উপজেলার কমিশনার মো. আবুল হোসেন চৌধুরী, সহ সভাপতি ললিত মোহন বিশ্বাস, কোষাধ্যক্ষ রত্নময় দাস, গ্রুপ কমিটির সভাপতি মো. আবু তাহের, যুগ্ম সম্পাদক মো. তাহির উদ্দিন, উডব্যাজার মো. লুৎফুল হক চৌধুরী, স্কাউটার সোলায়মান আহমদ মাসুম ও হাফসা বেগম প্রমুখ।