1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল

প্রবাস ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ফ্রান্স প্রবাসী মাথিউরা ইউনিয়নবাসীদের নিয়ে গঠিত সমাজকল্যাণমূলক সংগঠন ‘মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স’র ৪৯ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান (লিটন) এবং অর্থ সম্পাদক পদে সুহেল উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ এবং সহ-সভাপতি আব্দুল হামিদ মিলু, গিয়াস উদ্দিন, সানাউল হক, আসিফ ইফতেখার, এমরান হোসেন (ফয়েজী), কামিল আশরাফ লোদী, সাহনুর আলম, এনাম উদ্দিন ও দেলোয়ার হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উমর ফারুক (শুহিন), সাহরুল আলম ও কামরুল আলম (অপু), এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনেয়ার হোসেন (লিটন), কবির আহমদ, জাবেদ আহমদ ও সাজু আহমদ, সহ-অর্থ সম্পাদক সরওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আমির হোসেন ও শাব্বির আহমদ, দপ্তর সম্পাদক শফিউল আলম (শাফি) এবং সহ-দপ্তর সম্পাদক ফাহিম আহমদ, প্রচার সম্পাদক আশরাফুল হক (মিজু), সহ-প্রচার সম্পাদক কিবরিয়া আহমদ, ক্রীড়া সম্পাদক মাজেদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক শাকিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জাকারিয়া আহমদ ও সহ-সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক টুনু মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পর্যটন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও সহ-পর্যটন বিষয়ক সম্পাদক জয়নুল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক আহমদ এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজাউল হাসান।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন ফারুক উদ্দিন, রোহান হোসেন, রিপন আহমদ ও ইমন আহমদ।
​সংগঠনটির উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হলেন সরওয়ার হোসেন (টিপু), উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন বদরুল ইসলাম, ফয়জুল হাসান, দেলোয়ার হোসেন (দুলু), মুস্তাফিজ আহমদ সাদেক, এমাদ উদ্দিন, আব্দুল হাকিম, জাকির হোসেন, জাহেদ আহমদ, কামাল হোসেন, শামীম উদ্দিন ও শরিফ উদ্দিন।

ফ্রান্সে বসবাসরত মাথিউরা এলাকার প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স বিভিন্ন সময়ে মাথিউরা ইউনিয়নে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷