
বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের যামিনী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক সিলেটের দিনকালের প্রতিনিধি এহসান করিম খোকন।
সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলা ও সিলেটের ডাকের প্রতিনিধি শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুহাম্মদ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি জয়নুল ইসলাম, ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি তাহের আহমদ, দৈনিক সুরমা সিলেটের প্রতিনিধি মো. জয়নুল ইসলাম, এশিয়া পোস্টের প্রতিনিধি তোফায়েল হাসান ত্বোহা, দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি তানভীর লোদী, নিরাপদ নিউজের প্রতিনিধি শফিউর রহমান ও দৈনিক সোনালী সিলেটের প্রতিনিধি নাবেল আহমদ।
এছাড়া দ্যা লোকাল টাইমসের স্টাফ রিপোর্টার মাহমুদুর রহমান চৌধুরী ও শাহেদুল আলম, পালস টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুর রহমান আল মাহবুব, স্কাই২৪ টিভির রিপোর্টার শহিদুল ইসলাম এবং হ্যালো সিলেটের স্টাফ রিপোর্টার পারভেজ আহমদও বক্তব্য দেন।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্যদের পারস্পরিক সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) একটি জরুরি বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় নতুন কমিটি পুনর্গঠনসহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।