1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বিয়ানীবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১ টায় বিয়ানীবাজারের সুপাতলাস্থ বাসুদেব অঙ্গন প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহনের সভাপতিত্বে ও সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, প্রধান অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, প্রধান বক্তা ছিলেন পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ সাধারণ, বিশেষ অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ কোষাধ্যক্ষ কনিস্ক দে, ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অমলেন্দু দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তী অংশে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের ওপর আলোচনা ও আগামী দিনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় । উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুপুরের পর সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সম্মেলনে অরুনাভ পাল চৌধুরী মোহন কে সভাপতি,বিপ্লব চক্রবর্তী কে সম্পাদক ও দেবাংশু তালুকদার কে সাংগঠনিক সম্পাদক সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷